এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে মা ইলিশ রক্ষার্থে সরকারি নিষেধ অমান্য করে করে পদ্মা নদীতে জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে ২ জনকে গ্রেফতার ও তাৎক্ষণিকভাবে প্রত্যেককে ২০ দিন করে জেল প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃতরা হল (১) শেখ রিপন (৩০), গ্রাম- মধ্য বাবুরচর, ( ২) মুজিবর ফকির (৫০), গ্রাম - চরবলাশিয়া, উভয় থানা- সদরপুর, জেলা- ফরিদপুর। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) জনাব রুবানা তানজিন ।
এ সময় আটককৃত ব্যক্তিদের কাছ থেকে নৌকা ও ৪৫০ মিটার জাল জব্দ করা হয় এবং পরবর্তীতে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
শুক্রবার ( ১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পদ্মা নদীর শয়তানখালী এলাকায় এ ঘটনা ঘটে। মৎস্য অফিস, পুলিশ ও স্থানীয় জনগণ এতে সহায়তা করছেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশগ্রহণকারী সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম. জাহাঙ্গীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , ১৩ অক্টোবর মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় সরকারি ঘোষণা অনুযায়ী ২২ দিনের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময়ে ইলিশ শিকার, পরিবহন, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এরই অংশ হিসেবে মহামান্য ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেছেন। মা ইলিশ রক্ষায় যতদিন নিষেধাজ্ঞা চলবে ততদিন এ অভিযান অব্যাহত রাখা হবে।
মার্চ ২৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।