এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোয়ালঘরসহ তিনটি গরু ও একটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের বাছের বেপারী ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, স্থানীয় সুমন ওরফে হালান বেপারীর টিনশেডের দোচালা গোয়ালঘরে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা তিনটি গরু ও একটি ছাগল আগুনে পুড়ে মারা যায়।
খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সদরপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ নরেন্দ্র নাথ বলেন, “প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”
আকোটেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসলাম বেপারী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ভুক্তভোগী পরিবারকে সহায়তার বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফুটবল | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
ফুটবল | ২৩ জুন, ২০২৬
ফুটবল | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।