এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে কামাল শেখ (২৫) নামে এক যুবক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কামাল শেখ ওই গ্রামের সাইদ শেখের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. মুকুল শিকদার জানান, সকালে কামাল শেখ তার বাবা ও ভাগিনাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের মরিচ ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা দৌড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাত কামাল শেখের শরীরে আঘাত হানে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনায় কামালের সঙ্গে থাকা রাজু নামের এক যুবক অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসা দেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নভেম্বর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।