এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর মহানগর ও কোতোয়ালি থানা বিএনপি'র উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে শহরের কমলাপুর ময়েজ মনজিলে এ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর বিএনপি আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এর যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা উত্তরের নির্বাহী কমিটির আহবায়ক
চৌধুরী নায়াব ইউসুফ।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সহ-সভাপতি ডাক্তার প্রকাশ স্বরূপ রায় অপু, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় কুমার রায়, চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরের সভাপতি ননী গোপাল বিশ্বাস, কোতোয়ালি থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চিরঞ্জিত রায় , শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার , মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানার বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার নাজমুল চৌধুরী রঞ্জন।
এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ বলেন ,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের দীর্ঘকাল যাবত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে বসবাস করে আসছে। এখনো তা অব্যাহত আছে। আপনারা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালন করবেন। বক্তারা ফরিদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের অবদান তুলে ধরে বলেন, তার সময়ে হিন্দু সম্প্রদায় লোকজন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজা করেছে।
বক্তারা বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করে আর তাই বিএনপি শাসনামলে বিগত দিনেও ফরিদপুরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবারও তা ঘটবে না।
অনুষ্ঠানে কামাল ইউসুফ এর কন্যা চৌধুরী নায়াব ইউসুফকে হিন্দু সম্প্রদায়ের লোকজন বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।