এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৫ জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা স্পার-২ তে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার শতাধিক সাহিত্য-সাংস্কৃতিক অনুরাগী ও গুণী মানুষ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে ছড়া ও কবিতা আবৃত্তি, গান, পালাগান পরিবেশন করেন অনেকেই। আনন্দমূখর পরিবেশে গুণীজন সম্মাননা, সংগঠনের ৫ম প্রকাশনা সংকলন গ্রন্থ 'স্ফুরণ' এর মোড়ক উন্মোচন এবং নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে ২০২৪ জুলাই-আগষ্টের ছাত্র জনতার অভ্যুত্থানে লালমনিরহাট জেলার প্রথম শহীদ মিরাজ খান ও রংপুরের শহীদ আবু সাঈদসহ দেশ বিনির্মাণে আত্মোৎসর্গকারী সকলকে উৎসর্গ করা হয়েছে। ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক ড. মো. হাসানুজ্জামান জুয়েল, কবি হাই হাফিজ, মঞ্জুরুল হক, আতাউর মালেক, মুসতাক মুকুল, সহযোগী অধ্যাপক শফিকুর রহমান, আনিছুর রহমান লাডলা, খান মুজাহিদ, ইরশাদ জামিল, আই টি এম অন্তর, নাজিরা পারভীন, জুলফিকার আরাফাত পরশ, জান্নাতুল ফেরদৌস শিল্পী, আব্দুস সালাম, ইয়ামিন বসুনিয়া, আব্দুল লতিফ সরকার, সাহিদুল আমিন দুলাল, আঃ লতিফ মৃধা, ছড়াকার শ. ম. শহীদ, ইব্রাহিম সরদার, তহমিনা বেগম ইলা, আহেদুল ইসলাম আদেল, ডা. মো. আজমল হক, নিরব রায়হান, জেসমিন খুশি, ঈশা শাহীন, আশরাফুল ইসলাম, তরণী কান্ত অধিকারী, গোলাপ হোসেন রতন, মাহবুবার রহমান, মোঃ আনোয়ার সাদাত পাটোয়ারী, ফেরদৌস আহমেদ কোয়েল, নুরন্নবী, মেরিনা সুলতানা সম্পা, জেসমিন নাহার, শাহনাজ পারভীন, দিগন্ত আহমেদ, আসমাউল হুসনা, আসমাউল হুরায়রা, মিজানুর রহমান মিলন, ইসমত আরা, মনিরুজ্জামান, সিরাজুন মনিরা, মুকুল দাস, জাহাঙ্গীর হোসেন, সরমিন বীথি, আজমেরী পারউইন লাবনী, আনাজিরা জাহান, ড. রুমা রায়, সাহানারা বেগম, আজিজুর রহমান, সৈয়দ মূলক চাঁদ সবুজ, মোকলেছার রহমান খান, তাসনিম আহমেদ নির্ঝর, ডালিম কুমার প্রমূখ। নতুন কমিটির সভাপতি আতাউর মালেক ও সাধারণ সম্পাদক হিসেবে সরমিন বীথির নাম অনুমোদন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সংগঠনের সহসভাপতি ইরশাদ জামিল। লাকী কুপন ড্র এবং সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সেপ্টেম্বর ১৬, ২০২৪
অক্টোবর ১, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।