এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের লামায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিতে প্রজেক্ট সাবলম্বন-এর উদ্যোগে এবারও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গ্লোবাল এইড ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (জিএএসডি)-এর সহায়তায় শনিবার (২৯ মার্চ) লামা প্রেসক্লাব হলরুমে ১৬ জন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রজেক্ট সাবলম্বন-এর প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মোঃ মুহিব উল্লাহ-র প্রশংসা করে অতিথিরা বলেন, যুক্তরাষ্ট্রের স্কলারশিপপ্রাপ্ত কিছু কৃতি ব্যক্তি তার নেতৃত্বে এই মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছেন। ২০২০ সালে করোনা মহামারির সংকটকালে প্রজেক্ট সাবলম্বন শুরু হয়। তখন থেকেই প্রফেসর মুহিব উল্লাহ ও তার দল লামার অসহায় মানুষের পাশে দাঁড়ান।
প্রতিবছর এই উদ্যোগের মাধ্যমে সেলাই মেশিন, গবাদিপশু, রিকশা-ভ্যান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়, যা সুবিধাবঞ্চিত মানুষদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করছে।
প্রফেসর ড. মোঃ মুহিব উল্লাহ-র সভাপতিত্বে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লামা পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মোঃ আমির হোসেন, লামা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান প্রমুখ।
আলোচনা সভা ও ইফতার শেষে অতিথিরা নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।