এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০১৩ সালের ২৭ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সময় ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদর এলাকায় আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান নগরকান্দা পৌর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মারুফ শেখ (১৯)।
এ ঘটনার ১১ বছর পর নিহত মারুফের পরিবারের পক্ষ থেকে নগরকান্দা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার নগরকান্দা প্রতিনিধি নিজাম নকিবসহ ৭৭ জনের নামে আদালতে মামলা করা হয়েছে।
২২ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালতে নিহত মারুফের মা উপজেলার মিনারগ্রামের ছালেহা বেগম (৫২) বাদী হয়ে মামলাটি করেন।
সাংবাদিক নিজাম নকিবকে মারুফ হত্যা মামলায় আসামী করার প্রতিবাদে নগরকান্দা প্রেসক্লাবের সদস্যরা শনিবার (২৬ অক্টোবর) সকালে নগরকান্দা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এসময় বক্তারা বলেন, মারুফ হত্যার বিচার দাবি করছি এবং সাংবাদিক নিজাম নকিবকে মারুফ হত্যা মামলার আসামীর তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানাচ্ছি।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহবুব আহাদ, সাবেক সভাপতি বোরহান আনিস, সিনিয়র সহসভাপতি বেলায়েত হোসেন লিটন, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম সেলিম, তৌহিদুল ইসলাম তুহিন, দৈনিক যুগান্তরের নগরকান্দা প্রতিনিধি মিজান বাবু, দৈনিক খোলা কাগজ পত্রিকার নগরকান্দা প্রতিনিধি ফয়সাল হোসেন প্রমুখ।
মানবন্ধন ও সমাবেশে এসময় নগরকান্দা প্রেসক্লাবের সকল সদস্য অংশগ্রহন করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।