এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরা সদর উপজেলায় মঘী দক্ষিণপাড়ার মাঠে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অবস্থিত হয়েছে। গত শুক্রবার বিকালে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতায় নড়াইলের ঘোড়া প্রথম হয়,যশোরের বাঘারপাড়ার ঘোড়া দ্বিতীয় হয় এবং মাগুরার মহম্মদপুর পাল্লা শিরগ্রামের ঘোড়া তৃতীয় স্থান অর্জন করে।প্রতিযোগিতা শেষে মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন,শাহেদ হাসান টগর,জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ,মঘী ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন,সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সবুজসহ অন্যরা।
দীর্ঘদিন পর মেলা হওয়ায় মানুষের ঢল নেমেছে এ গ্রামে।পাশাপাশি ঘোড়া দেখতে ও দৌড় দেখতে মঘী গ্রামের মানুষসহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের আমোদে দর্শক উপস্থিত হন।মাগুরা সদরের মধ্যে মঘীর মাঠ সর্ববৃহৎ এই মাঠে একসময় জমজমাট ঘোড়দৌড় মেলা হতো। যা দেখতে দূর-দূরান্তের মানুষের ঢল নামতো।এবারের আয়োজনে দীর্ঘ দিন পরে মানুষের মনে আনন্দের জোয়ার বইছে।আয়োজক কমিটির প্রধান খায়রুজ্জামান সবুজ বলেন,দীর্ঘ ১০বছর পর আমরা মঘীর মাঠে ঘোড়দৌড় ও মেলা করছি। এ মেলাকে ঘিরে মানুষের মনে আনন্দ উচ্ছ্বাস বইছে।ঘোড়া দৌড় প্রতিযোগিতায় যশোর,ঝিনাইদহ,শৈলকুপা,মাগুরা,মহম্মদপুরসহ বিভিন্ন এলাকার ৩২টি ঘোড়া এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।এ প্রতিযোগিতা উপলক্ষে এখানে বসেছে গ্রামীণ মেলা।
আগস্ট ২৮, ২০২৪
সেপ্টেম্বর ১৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।