এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরায় উন্মুক্ত আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা ২০২৪ শুরু হয়েছে। শুক্রনার (২৫ অক্টোবর) সকালে মাগুরা পুলিশ লাইন ড্রিলশেডে এ প্রতিযোগিতা শুরু হয়।
প্রতিযোগিতার আয়োজনে ছিলেন,নিয়ামুল চেস একাডেমী,(ইউএসএ)সহযোগিতায় ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশন ও জেলা পুলিশ মাগুরা। এ প্রতিযোগিতায় দেশের ২০ জেলার ৯৬ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,জেলা ক্রীড়া কর্মকর্তা অনামিকা দাস ও বাংলাদেশ দাবা ফেডারেশনের ফিদে দাবা বিচারক তরিকুল ইসলাম তারেক প্রমূখ। এ বিষয়ে বাংলাদেশ দাবা ফেডারেশনের ফিদে দাবা বিচারক তরিকুল ইসলাম তারেক জানান,এটি একটি উন্মুক্ত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা। এখানে সারাদেশ থেকে ৯৬ জন প্রতিযোগী অংশ নিয়েছে। সারাদেশে ভালো দাবারু তৈরীর জন্য বাংলাদেশ দাবা ফেডারেশন কাজ করছে। আমরা পর্যায়ক্রমে সারাদেশে উন্মুক্ত দাবা প্রতিযোগিতার আয়োজন করবো।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২২ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।