এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যথাযোগ্য মর্যাদায় মাগুরা জেলা প্রশাসনের উদ্যেগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ৩১বার তোপধ্বনী, শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। এ উপলক্ষে বুধবার সকালে মাগুরা শহরের নোমানী ময়দানে ফেস্টুন এবং শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন জেলা প্রশাসক মো.অহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন শামীম কবির,জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন,বীর মুক্তিযোদ্ধা ওয়ালিদুজ্জামান।
মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি জেলা মুক্তিযোদ্ধা সংসদ,বিএনপিসহ জেলা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মাগুর শহরের ইসলামপুর পাড়ায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মেদের
সভাপতিত্বে আলোচনা সভায় দিবসটির তাৎপর্য
তুলে ধরে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব,মনোয়ার হোসেন খান,যুগ্ম-আহবায়ক আক্তার হোসেন,আহসান হাবীব কিশোর, আল হাসান ইমাম সুজা,আলমগীর হোসেন,আমিনুর রহমান খাঁন পিকুল সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওই দিন মাগুরা জেলা সদরসহ শালিখা,শ্রীপুর ও মহম্মদপুর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ পালিত হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।