এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে স্মার্ট ভূমি সেবা,স্মার্ট নাগরিক"এই প্রতিপাদ্য নিয়ে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে স্মার্ট ভূমি সেবা বিষয়ক জনসচেতনতামূলক সভা সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ এনামুল কবির,দলিল লেখক মোঃ আনিচুর রহমান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,উপ-সহকারি ভূমি কর্মকর্তা, ব্যবসায়ী,কৃষকসহ নানান শ্রেণী পেশার মানুষ গণ্যমান্য ব্যক্তিবর্গ পোশাক ছিলেন। জানা গেছে,, উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-৮ জুন শুরু হয়েছে চলবে-১৪ জুন পর্যন্ত।এ ভূমি সেবা সাধারণ জনগণকে সম্পৃক্ত করা,স্মার্ট ভূমিসেবা সম্পর্কে মানুষকে অবহিত করা ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। উপজেলার প্রতিটি ইউনিয়ন অফিসে সপ্তাহ ব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে।
জুন ১৯, ২০২৫
এপ্রিল ১৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।