এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোট দিতে যাওয়ার পথে হাসান খান (২৫) নামে আনারস প্রতীকের এক সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় একটি হাতুড়িসহ নাহিদ (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ মে) সকাল ৯ টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত হাসান খান চর দক্ষিণবাড়ি গ্রামের আক্কাস আলী খানের ছেলে। আহত অবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বালিয়াকান্দি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এহসানুল হাকিম সাধনের সন্ত্রাসী বাহিনী নির্বাচনের প্রচার-প্রচারণার শুরু থেকেই আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজও বিভিন্ন ভোট কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। বিভিন্ন রাস্তায় আমার সমর্থক ও ভোটারদের আটকে দেয়া হচ্ছে। সকালে চর দক্ষিণবাড়ি গ্রামে আমার সমর্থক হাসানকে বড়ই চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে যাওয়ার পথে এহসানুল হাকিম সাধনের মোটরসাইকেল প্রতীকের সমর্থক নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন ও তার সহযোগী সাদ্দাম কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে। আহত অবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, হামলার সঙ্গে জড়িত সন্দেহে নাহিদ নামে এক কিশোরকে একটি হাতুড়িসহ আটক করা হয়েছে। অন্য আরও হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
জুন ২, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।