এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় মদন রায় (৭০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পরে পুলিশ রাতে গিয়ে মরদেহটি উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসে। নিহতের বাড়ি ভাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ড রায়পাড়া সদরদী গ্রামের মৃত কেতন রায়ের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মদন রায় (৩ নভেম্বর) সকালে মেয়ের বাড়িতে বেড়াতে যায় এবং রাতে সে বাড়িতে ফিরে আসে। সোমবার সকালে খাওয়া দাওয়ার পর পারিবারের লোকদের সাথে মদন রায়ের ঝগড়া হয়। পরে মদন রায় নিজ কক্ষে চলে যায়। পরে পরিবারের সদস্যরা ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে দরজা খুলে আড়ার সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে খবর না দিয়ে ঘটনা লুকোনোর চেষ্টা করে। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে গ্রামের লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে থানার নিয়ে আসে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ পরিদর্শক গোলাম হোসেন খাঁন জানান, ভাঙ্গা উপজেলার পৌর এলাকার রায়পাড়া সদরদী গ্রাম থেকে মদন রায় নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছি। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্টে সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সেপ্টেম্বর ৩০, ২০২৫
সেপ্টেম্বর ১৭, ২০২৪
অক্টোবর ২৮, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।