ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
৩ মে, ২০২৪ ২:১১ পিএম
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় তাপদাহের কারণে তৃষ্ণার্ত সাধারণ মানুষের মাঝে প্রশান্তি এনে দিতে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা পরিষদের সামনে এই কর্মসূচী পালন করা হয়। এ সময় সড়কে চলাচলকারী অন্তত দেড়হাজার পথচারি ও গাড়ি চালকদের মাঝে নেতাকর্মীরা পানি ও স্যালাইন বিতরণ করেন। বিতরণকালে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।