এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেস্টা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ -এর নেতা আবু সালেহ নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধায় তাকে গ্রেফতার করে রংপুর মহানগর তাজহাট থানা পুলিশ। গ্রেফতার নাহিদ গাইবান্ধার গোবিন্দগঞ্জের পান্থাপাড়া এলাকার আবু তালেবের পুত্র। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১২তম ব্যাচের ছাত্র।
তাজহাট থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, গোপন তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবু সালেহ নাহিদকে নগরীর খামার মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুণ অর রশিদের করা মামলার ৩৫ নম্বর আসামি তিনি।
ওসি আরও জানান, ৫ আগস্টের পর থেকেই পলাতক ছিলেন নাহিদ। কয়েকদিন আগে রংপুরে আসেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে হামলা ও পরিকল্পনার অনেক তথ্য পাওয়া গেছে। আগামীকাল নাহিদকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।
ডিসেম্বর ৬, ২০২৫
সেপ্টেম্বর ১৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।