এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে ৫৩ জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার শোভাযাত্রা, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত এ বছরে দিবসের তাৎপর্য ছিল সমবায়ে গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ।
এ উপলক্ষে সকাল দশটায় জেলা প্রশাসক কার্যালয় হতে একটি র্যালী হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় জাতীয় পতাকা ও সমবায় পতাকা পতাকা উত্তোলন করা হয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা সমবায় অফিসার আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াছীন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন, আঞ্চলিক সমবায় শিক্ষায়তনের অধ্যক্ষ নূর মোহাম্মদ মামুন, মোঃ ফারুক হোসেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমবায়ী অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, শতনীড় মাল্টিপারপাস কোঅপারেটিভ সমবায় সমিতির নির্বাহী পরিচালক জাহাঙ্গীর হোসেন, নীল স্বপ্ন সমবায় সমিতির সভাপতি নাজিম উদ্দিন লেলিন, ইভা মাল্টিপারপাস সমবায় সমিতির সভাপতি অরূপ চক্রবর্তী, চৈতি বহুমুখী সমবায় সমিতির সভাপতি সালমা খানম।
অনুষ্ঠান পরিচালনা করেন সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
সভায় বক্তারা বলেন সমবায়ীরা পারে দেশের মানুষকে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত করতে।
এজন্য তাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। অনুষ্ঠানে
সমবায়ীরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তারা সমবায়ের উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন। এছাড়া সমবায়ের উন্নয়নে নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে। বক্তারা বলেন,সমবায় সমিতি থাকলে বাজার ব্যবস্থা উন্নয়ন করা সম্ভব। এতে সাধারণ জনগণ উপকৃত হবে। এখানে কৃষকরা সরাসরি তাদের পণ্য বেচাকেনা করতে পারবে যাতে ন্যায্য মূল্য সাধারণ জনগণ উক্ত পণ্যগুলি কিনতে পারে। আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য সৎ থাকতে হবে। তাহলে দেশের সার্বিক উন্নয়ন করা সম্ভব ।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে তিনটি প্রতিষ্ঠান ও তিনজন
সমবায়ীকে পুরস্কার প্রদান করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।