এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইলিশ শিকারে নিষেধাজ্ঞা সত্ত্বেও ফরিদপুরের পদ্মা নদীতে মাছ শিকারের চেষ্টারতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
শনিবার সকালে পুলিশের সহযোগীতায়, জেলা মৎস্য বিভাগ ও জেলা প্রশাসনে যৌথভাবে অভিযান পরিচালনা করে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এএসএম শাহাদাত হোসেন জানান, কবিরের চর এলাকায় অভিযান চলাকালে ইলিশ শিকারীরা পালিয়ে গেলেও সেখান থেকে জাল জব্দ করা হয়। পরে তা ফরিদপুর নদী বন্দর এলাকায় এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, অভিযানে পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। তিনি জানান, ইলিশ মাছ ধরা ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে।
এসময় ফরিদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্তকর্তা শিরিন শানমিন খান উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।