এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে মাইক্রোবাস ও প্রাইভেটকার চালকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের গোয়ালচামটে অবস্থিত মাইক্রোস্ট্যান্ড এ মত বিনিময় সভায় ট্রাফিক আইন সম্পর্কে আলোচনা করেন মোঃ খুরশিদ আলম সিকদার টি আই জেলা ট্রাফিক বিভাগ ফরিদপুর, সার্জেন্ট প্রশান্ত কুমার মৌলিক সদর ট্রাফিক ফরিদপুর।
এ সময় বক্তারা ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানান।
এ সময় চালকদের মধ্যে বক্তব্য রাখেন,মোঃ হাকিম মিয়া, মোঃ আমিরুল ইসলাম প্রমূখ ।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর মাইক্রোবাস স্ট্যান্ডের সাধারণ সম্পাদক মোঃ মিলন বেপারী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিক। এ সময় চালকেরা জানান শহরের বিভিন্ন মোড়ে ব্যানার,ভাসমান ও অবৈধ দোকান পাটের কারণে এবং রাস্তায় জেব্রা ক্রসিং স্পিড বেকার না থাকার কারণে অনেক সময় দুর্ঘটনার ঘটনা ঘটে ।
অবিলম্বে এসব সমস্যার সমাধান করলে দুর্ঘটনা কমবে।
উল্লেখ অবৈধ দোকান এবং রেল সিগন্যাল না থাকার কারণে গতকাল মঙ্গলবার ফরিদপুরে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জন ব্যক্তি নিহত হবার কারণ তুলে ধরে আলোচনা করা হয় । এ সময় সেখানে রেল ক্রসিং থাকলে এবং অবৈধ দোকানপাট না থাকলে এই দুর্ঘটনা এড়ানো যেতে বলে বক্তারা আলোচনা করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।