এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলায় প্রাইভেটকারের মধ্য থেকে মো. শফিক ব্যাপারী (২৩) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দিকে উপজেলার ভাটি কানাইপুরে এক ঘরের সামনে থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মো.শফিক ব্যাপারী মৃগী দক্ষিণপাড়ার মো. কুদ্দুস ব্যাপারী ছেলে।
ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ভাটি লক্ষ্মীপুর গ্রামের কবির মোল্লার বাড়ির উঠানে রাখা প্রতিবেশী ফরহাদ শরীফের মালিকানাধীন পর্দা দিয়ে ঢেকে রাখা প্রাইভেটকারের মধ্যে থেকে শফিকের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ওই যুবক প্রাইভেটকারটি পরিচ্ছন্ন করার উদ্দেশে মালিকের নিকট থেকে সকালে চাবি নিয়ে আসেন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় তার খোঁজে ওই প্রাইভেটকারের কাছে আসলে ঢেকে রাখা গাড়ির ভেতরেই তার মরদেহ পাওয়া যায়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ডিসেম্বর ১৭, ২০২৫
অক্টোবর ৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।