এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের কানাইপুরের মল্লিকপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৩ জন। তবে আহত সংখ্যা আরো বাড়তে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার মল্লিকপুরে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মারুফ হোসেন ঢাকার আব্দুল্লাপুর থেকে ঝিনাইদহগামী গ্রিন এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন নিহত হয়েছেন।
নিহত পাঁচজন খাগড়াছড়ি পরিবহনের যাত্রী ছিলেন।
তিনি জানান, আহতদের দ্রুত উদ্ধার করে ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ছয়জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
ডিসেম্বর ২৪, ২০২৪
নভেম্বর ১৩, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ঢাকা | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।