এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোঃ শাহিন জোয়ারদার কে হাসপাতালে কর্মরত অবস্থায় হত্যার উদ্দেশ্যে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১২-টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যাপক মোশাররফ হোসেন, মোহাম্মদ হাজ্জাদ, ডাক্তার ফারুক আহমেদ
মানববন্ধনে বক্তারা বলেন- ডাক্তার শাহিন জোয়ারদার শুধুমাত্র ফরিদপুর নন বাংলাদেশের সম্পদ। গতকাল সন্ত্রাসীরা তার উপর হামলা করেছে। এবং তাকে শারীরিকভাবে আহত করেছে। অসহায় মানুষের পাশে সব সময় থাকেন। তাদের সব সময় পাশে থাকেন তাদের সহযোগিতা করেন।
এমন একজন ডাক্তার কে আঘাত করা মানে সকল ডাক্তারকে আঘাত করার শামিল। বক্তারা অবিলম্বে তার উপর হামলা কারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার জন্য প্রশাসনের নিকট দাবি জানান। তা না হলে আগামী দিন আরো কঠোর কর্মসুচীর দেয়া হবে বলে হুশিয়ারি প্রদান করা হয় । মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ফরিদপুর মেডিকেল কলেজের সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, ফরিদপুর বাসি সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে ফরিদপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। পরে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়
ডিসেম্বর ১৪, ২০২৪
মে ১২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বলিউড | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নেত্রকোনা | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।