এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছেন। এ সময় দুটো প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্বে দেন ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
এতে ডিমের দামে কারসাজি করা, ডিমের ক্রয়-বিক্রয় রশিদ না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মিতালী ট্রেডার্স এবং একতা টেড্রার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, অস্থির হয়ে ওঠা ডিমের বাজারে দাম সহনীয় পর্যায়ে ফিরিয়ে আনতে ফরিদপুর শহরের চকবাজারসহ বিভিন্ন বাজার তদারকিও করা হয়। এ সময় ডিমের দামে কারসাজি করা, ক্রয়-বিক্রয় রশিদ না থাকা, মূল্যতালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মিতালী ট্রেডার্স এবং একতা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাজার তদারকি অভিযানে জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। বাজার তদারকি ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানানো হয়।
নভেম্বর ৯, ২০২৪
মার্চ ২৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।