এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন, ফরিদপুর এর আয়োজনে ও বাংলাদেশ শিশু একাডেমী ও জেলা শিল্পকলা একাডেমী, ফরিদপুরের সহযোগিতায় শনিবার রাত সাড়ে আটটায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
মো: ইয়াসিন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, মো: বাকাহীদ হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা,জেলা পরিষদ,চৌধুরী রওশন ইসলাম, উপ-পরিচালক স্থানীয় সরকার ফরিদপুর; প্রফেসর মো: শাহজাহান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক ফরিদপুর,
প্রফেসর তালুকদার আনিসুল ইসলাম, বিভাগীয় প্রধান(বাংলা), সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ অধ্যাপক রেজভি জামান। এ সময় ফরিদপুরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আগে জাতীয় কবি নজরুল ইসলামের কবিতা গান পরিবেশন করেন ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমী ও ফরিদপুর শিশু একাডেমীর ছাত্র-ছাত্রীবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।