এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"ভরবো মাছে মোদের দেশ" গড়বো স্মার্ট বাংলাদেশ "এই শ্লোগান কে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। পরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন, ফরিদপুর-২ সংসদীয় আসনের এমপি শাহদাব আকবর লাবু চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় মৎস্য উৎপাদনে বিশ্বের বুকে আজ তৃতীয় অবস্থানে বাংলাদেশ।
বুধবার দুপুরে ফরিদপুরের নগরকান্দায় মৎস্য অফিস কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপ্রাণ চেষ্টায় দেশে উন্নয়ন হচ্ছে বলেই বিশ্বের অনেক দেশের মাথা ব্যাথা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শাহ জামান বাবুল, সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ, ওসি আমিনুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক মো: বেলায়েত হোসেন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতী মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। পরে মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অক্টোবর ১৫, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।