এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা, মালিখালী ও শাখারীকাঠী ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে জনমত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে উপজেলার পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও শাখারীকাঠী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম রেজাউল কবীর। পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তাওহীদুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও জেলা বিএনপির সদস্য এম আনোয়ারুল ইসলাম পলাশ, নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মিজানুল রহমান দুলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী, ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম মাজেদুল কবীর রাসেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান শরীফ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান, মো. তাওহীদুল ইসলাম ফরাজী, ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাসান ও সদস্য সচিব মো. তারেক আবদুল্লাহ বাপ্পি প্রমুখ।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা দেশে সক্রিয় রয়েছে। ছাত্র-জনতার রক্তে অর্জিত স্বাধীনতা কোনো ষড়যন্ত্রে নস্যাৎ করতে দেওয়া হবে না। সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টাকারীদের বিচারের আওতায় আনতে হবে। হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।
তারা আরও বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সেপ্টেম্বর ৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজধানী | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।