এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
Nov 10, 2026
Nov 10, 2026
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাত্র ১২০ টাকার সরকারি ফি দিয়ে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন নওগাঁ জেলার ৩৬ জন তরুণ-তরুণী। মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত এসব প্রার্থীরা প্রকৃত অর্থেই গর্বিত হওয়ার মতো একটি অর্জন করেছেন।
বৃহস্পতিবার (১৫ মে) রাতে নওগাঁ পুলিশ লাইন্সের ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পরীক্ষার প্রাথমিক ফলাফল ঘোষণা করেন জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। এ সময় উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।
নিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে, শারীরিক যোগ্যতা, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ ৪৪৫ জন প্রার্থীর মধ্য থেকে লিখিত পরীক্ষায় পাস করেন ৬৯ জন। এরপর মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা। চূড়ান্ত যাচাই শেষে ৩৬ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, “নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হয়েছে। কোনো ধরনের তদবির বা ঘুষ ছাড়াই যারা উত্তীর্ণ হয়েছে, তারা প্রকৃত অর্থেই যোগ্য।”
তিনি উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশে বলেন, “সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় নিজেদের নিয়োজিত রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।”
এদিকে নিয়োগ প্রক্রিয়ার সময় প্রতারণার অভিযোগে তিনজন দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার জানান, এ চক্র চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চুক্তি করেছিল।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে নগদ টাকা, চুক্তিনামা, ব্যাংকের চেকসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
নিয়োগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা শারমিন নেলি, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএমএম ওয়াসিম ফিরোজসহ টিআরসি নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরা।
নভেম্বর ১১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১০ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।