এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর মান্দায় বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের কয়েক ঘণ্টা পর রফিক নামের ১০ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে মরদেহ উদ্ধার করে মান্দা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত রফিক মহাদেবপুর উপজেলার চকরাজা সরস্বতীপুর গ্রামের আবু বক্করের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে মান্দা থানা পুলিশের উপ-পরিদর্শক হাবিব জানান, শুক্রবার দুপুরে মহাদেবপুর উপজেলার লক্ষীরামপুর এলাকায় আত্রাই নদীতে বন্ধুর সঙ্গে গোসল করতে নদীতে নামে রফিক। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত রফিক লক্ষীরামপুর এলাকার একটি মাদরাসায় পড়াশোনা করতেন।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।