এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি শিষাণকে ঢাকা থেকে আটক করেছে থানা পুলিশ।
নওগাঁ জেলা প্রশাসনের কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দেওয়ান ছেকার আহমেদ শিষাণকে ঢাকা শহর থেকে আটক করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। আটককৃত শিষাণ নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি। রবিবার নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঢাকা পুলিশের সহযোগীতায় ঢাকা শহর থেকে তাকে আটক করেন। ঐদিন রাত ৯ টারদিকে শিষাণকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী।
অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, আটককৃত শিষাণকে ঢাকা থেকে নওগাঁ সদর মডেল থানায় নিয়ে আসা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা পুলিশের সহযোগীতায় সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। শিষাণের বিরুদ্ধে মামলা আছে এবং সে পলাতক ছিল।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নওগাঁ পৌরসভার নির্বাচনের ফলাফল ঘোষণার সময় জেলা প্রশাসনের কার্যালয়ে হামলা, ভাংচুর, ককটেল ও হাত বোমা বিস্ফোরণের ঘটনায় মামলাটি করেন নওগাঁ পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। মামলায় সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সাবেক এমপি সাধন চন্দ্র মজুমদার ও নওগাঁ-২ আসনের সাবেক এমপি ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকার এবং নওগাঁ সদর নওগাঁ-৫ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন জলিল সহ নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা ইকবাল শাহরিয়ার রাসেল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ সহ
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭৪ জনকে আসামী করা হয়েছে। নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ সেই মামলার উল্লেখযোগ্য এজাহার নামীয় আসামী। গত ১ সেপ্টেম্বর রবিবার দুপুরে নওগাঁ-১ নম্বর আমলী আদালতে এ মামলা করা হয়। আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইমতিয়াজুল ইসলাম মামলাটি আমলে নিয়ে এজাহার নথিভুক্ত করতে নওগাঁ সদর মডেল থানার ওসিকে নির্দেশ দেন।
আগস্ট ১৭, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।