এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম বলেছেন, কেউ দাবি আদায়ের নামে রাস্তা অবরোধ করবেন না। সামনে ঈদ, সড়ক অবরোধ করে জনগণের ঈদযাত্রায় ভোগান্তি সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, এ ধরনের কার্যক্রম যারা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে গাজীপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর বিভিন্ন ইউনিটের সদস্যদের সাথে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইজিপি জনগণের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা পুলিশকে সহায়তা করুন, পুলিশের কাজের পরিবেশ তৈরি করুন। পুলিশকে প্রতিপক্ষ ভাববেন না, পুলিশের প্রতি আক্রমণ করবেন না। আমাদেরকে দেশের সেবা করার সুযোগ দিন।’
তিনি শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সরকার ঘোষিত ২০ রমজানের মধ্যে শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও মার্চ মাসের ১৫ দিনের আংশিক বেতন পরিশোধ নিশ্চিত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা শ্রমিকদের ন্যায়সঙ্গত পাওনা আদায়ের জন্য সকল পক্ষের সাথে আলোচনা করে পাশে থাকবো।’
তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা কোনো গুজবে কান দেবেন না। ভাংচুর করে নিজেদের কর্মস্থলের ক্ষতি হতে দেবেন না।’
আইজিপি বাহারুল আলম বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের অক্লান্ত পরিশ্রম এবং পেশাগত দায়িত্ববোধের জন্য আমি গর্ব অনুভব করি।’ তিনি সম্মিলিত প্রচেষ্টায় পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজিএমইএ প্রশাসক, অ্যাডিশনাল আইজিপি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পুলিশ কমিশনার, জিএমপি-সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সের আয়োজনে বিশেষ কল্যাণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজি মোঃ ছিবগাত উল্লাহ পিপিএম। এছাড়াও সভায় বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি মোঃ আবু কালাম সিদ্দিক, ডিআইজি মহা: আশরাফুজ্জামান বিপিএম।
সভায় পুলিশ সদস্যগণ বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন। আইজিপি গভীর মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং ধাপে ধাপে সেগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি পোশাক শিল্পে সৃষ্ট সংকট নিরসনে ও শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কর্মরত সকল সদস্যদের দক্ষতা ও পেশাদার কার্যক্রমের প্রশংসা করেন।
আইজিপি বলেন, ‘আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যগণ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন।’
সভাপতি তার বক্তব্যে বলেন, ‘শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যগণ নিরলস পরিশ্রম করে যাচ্ছে। ভবিষ্যতেও তারা দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ।’
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
কুমিল্লা | ২৩ জুন, ২০২৬
মাদারীপুর | ২৩ জুন, ২০২৬
বান্দরবান | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।