এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের স্বীকৃতিস্বরূপ ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের উদ্যোগে ড. জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৫টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। তিনি ড. জাহাঙ্গীর আলমের হাতে সংবর্ধনা স্মারক ও শুভেচ্ছা স্মারক তুলে দেন।
ফুলবাড়ীয়া উপজেলার বরুকা গ্রামের কৃতি সন্তান ড. জাহাঙ্গীর আলম তাঁর কঠোর অধ্যবসায়, সামাজিক দায়বদ্ধতা ও শিক্ষাগত মেধার মাধ্যমে নিজেকে আন্তর্জাতিক মানের গবেষক ও সাংস্কৃতিক নেতৃত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ভারতের প্রাচীন ও খ্যাতিমান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার শিরোনাম ছিল “ভারত ও বাংলাদেশের সুন্দরবনের নির্বাচিত মাছ বাজারের মৎস্য পণ্যের বিপণন দিকগুলির উপর একটি গবেষণা”। ২০২৫ সালের ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তাঁর গবেষণা গৃহীত হয়। গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন বিশিষ্ট অধ্যাপক ড. অভিজিৎ পাকিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের রফিক আহমেদ মিঠু, দৈনিক যায়যায়দিনের নুরুল ইসলাম খান, দৈনিক ইত্তেফাকের মোঃ আবুল কালাম, দৈনিক সমকালের কবীর উদ্দিন সরকার হারুন, দৈনিক জনবাণীর সাইফুল ইসলাম তরফদার, দৈনিক কালের কণ্ঠের আব্দুল হালিম, দৈনিক আজকের ময়মনসিংহের নজরুল ইসলাম খান, দৈনিক আমাদের সময়ের আঃ সাত্তার, দৈনিক রূপান্তরের আশরাফুল ইসলাম আসাদ, দৈনিক বাংলার আল আমিন, দৈনিক জবাবদিহির রফিকুল ইসলাম মানিক, দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেসের আঃ কাদের আকন্দ, দৈনিক সংগ্রামের শফিকুল ইসলাম এবং দৈনিক আলোকিত প্রতিদিনের ফখরুল হাসান প্রমুখ।
সেপ্টেম্বর ২৭, ২০২৪
সেপ্টেম্বর ১, ২০২৪
ফেব্রু ২৫, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।