এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিগত জুলাই ও আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মৃতিচারণ ও শ্রদ্ধাজ্ঞাপনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ " কিন্নরী " তে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ।
এসময় গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণ করে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ক্যওসিংমং, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই থানার ওসি মো মাসুদ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশীদ, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের উপ সহকারী প্রকৌশলী নুরুল আলম।
এসময় আহতদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ( বিএসপিআই) এর ছাত্র ইমতিয়াজ আবছার চৌধুরী এবং তাহসিন কবির। স্মরণ সভায় বক্তারা বলেন, ছাত্র - জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশে যে নতুন সরকার গঠন হয়েছে এবং নতুন মেরুকরণ হয়েছে, সেই অর্জিত সাফল্যকে আমাদেরকে ধরে রাখতে হবে। একটি বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র গঠনে সকলকে এগিয়ে আসতে হবে, তবেই শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা পাবে।
এদিকে স্মরণ সভার শুরুতে আহত এবং শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অক্টোবর ২৩, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।