এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে ককটেলসহ সন্দীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর ৬টার দিকে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সন্দীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে আলাউদ্দিন বেদন শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ি থেকে ১০টি ককটেলসহ তাকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা সন্দীপের আরও ১৫–২০ জন সহযোগী পালিয়ে যায়।
আলাউদ্দিন বেদন বুড়িরচর ইউনিয়নের নুরুল ইসলামের মেয়ে জামাই।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ‘আ.লীগ নেতা আলাউদ্দিন বেদনকে ১০টি ককটেলসহ আটক করা হয়েছে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হচ্ছে। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।’
ফেব্রু ১, ২০২৫
জানু ২৯, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ফুটবল | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।