এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ট্রাস্টি বোর্ডের রেজিস্ট্রেশন অনুমোদন করেছে বাংলাদেশ সরকারের যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস)। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে চেয়ারম্যান করে উক্ত ট্রাস্টি বোর্ডকে গত ৪ এপ্রিল এই রেজিস্ট্রেশন অনুমোদন দেয়। ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর থেকে এই রেজিস্ট্রেশন কার্যকর হবে। এর ফলে বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর আ ন ম শামসুল ইসলাম নেতৃত্বাধীন আইআইইউসির আগের ট্রাস্টি বোর্ডের রেজিস্ট্রেশন চূড়ান্তভাবে বাতিল হলো। এর আগে ২০২১ সালের মার্চ মাসে শিক্ষা মন্ত্রণালয় প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আইআইইউসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন প্রদান করে।
আইআইইউসি ট্রাস্টি বোর্ড যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের অনুমোদন পাওয়ায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামকে আমরা এশিয়া মহাদেশের জ্ঞানচর্চার একটি সমৃদ্ধ ক্ষেত্র হিসেবে তৈরি করেছি। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে যেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবদান রাখতে পারে সেই উপযোগী একটি প্রতিষ্ঠান আমরা বিনির্মাণের উদ্যোগ নিয়েছি। পাশাপাশি শিক্ষার্থীদের মননে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ লালনের পরিবেশ তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে স্থাপন করেছি বঙ্গবন্ধু কর্নার ও বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার। এছাড়া বিশ্ব র্যাংকিংয়ে এগিয়ে নিতে একাডেমিক সিস্টেম আরও আধুনিক করার সব কার্যক্রম হাতে নিয়েছি আমরা। আমরা দায়িত্ব নেওয়ার পর ইউজিসি রেডমার্কিংও তুলে নিয়েছে। আমরা ছাত্র–ছাত্রীদের মোরালিটি ডেভেলপমেন্টের জন্যও বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি। সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে আমরা যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে রেজিস্ট্রেশন পেয়েছি ৪ এপ্রিল। ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর থেকে এই রেজিস্ট্রেশন কার্যকর হবে।
এপ্রিল ২৫, ২০২৪
মে ৪, ২০২৪
মে ৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।