এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে রুনা আক্তার (৩২) নামে এক গৃহবধূ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঘটনার পর নিহতের স্বামী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, জমি কেনার টাকা নিয়ে দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (৩১ মে) রাতে উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের পশ্চিমপাড়ায়। নিহত রুনা আক্তার রানীখার গ্রামের প্রয়াত শিক্ষক শেখ নাছির উদ্দিনের কন্যা।
নিহতের বড় ভাই শেখ জসিম উদ্দিন জানান, “তিন বছর আগে রুনার বিয়ে হয় ঘোলখার গ্রামের সাইদুর রহমানের সঙ্গে। তাদের একটি দশ মাস বয়সী সন্তান রয়েছে। সাইদুর ঢাকায় একটি সেলুনে কাজ করতেন। সম্প্রতি গ্রামে জমি কেনার জন্য তিনি শ্বশুরবাড়ি থেকে প্রায় দুই লাখ টাকা নেন। পরে আরও টাকা চাওয়ায় রুনার সঙ্গে বিরোধ শুরু হয়।”
তিনি আরও অভিযোগ করেন, “রুনার ওপর নির্যাতন চলছিল। শেষ পর্যন্ত তাকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।”
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনন্ত কুমার ভক্ত বলেন, “রুনাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বুকে গভীর ছুরিকাঘাতের চিহ্ন ছিল।”
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, “নিহতের স্বামী সাইদুর রহমানকে আটক করা হয়েছে। পাশাপাশি জেলা সদর হাসপাতাল থেকে তার বাবা আব্দুস সালামকেও আটক করে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজধানী | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।