অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারি সহায়তা প্রদান

সাবাই মারমা,মহলছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি
২৮ জানুয়ারি, ২০২৫ ৬:৫৭ পিএম
শেয়ার করুন:
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারি সহায়তা প্রদান

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার, ৪নং মাইসছড়ি ইউনিয়নে গত ১৫ জানুয়ারি বিকাল ৪:টায় মাইসছড়ি উপরের বাজারে হঠাৎ আগুন লেগে ২ টি দোকান সহ ১ টি থাকার ঘর নিমিষেই পুরে ছাই হয়ে যায়। 

মঙ্গলবার বিকালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাধে সরকারি সহায়তা প্রদান করা হয়। ক্ষতিগ্রস্ত'রা হলো রিলীয়ন মেট্রস, বিধাতা বেডিং হাউস ও ১ টি  থাকার ঘর।

উক্ত ক্ষতিগ্রস্তদের মাঝে ৫০০০ টাকার চেক ও  ৩০ কেজি চাল প্রদান করা হয়।
 এ সময় উপস্তিত ছিলেন,মহালছড়ি উপজেলার এসি ল্যান্ড সালেহ আহমেদ, মহালছড়ি উপজেলার পিআইও সুমন মিয়া,
মহালছড়ি থানার অফিসার ইনচার্জ,রফিকুল ইসলাম।
৪নং মাইসছড়ি ইউপি চেয়ারম্যান বাবু সাজাই মারমা সহ স্থানীয় জনগণ ও বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকগণ।

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য'রা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।