এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে অপর আরেকটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই হেলপার নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন। রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার চালতিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইমাদ পরিবহনের হেলপার শরিয়াতুল্লাহ পিরোজপুরের হরিনা গাজিপুর এলাকার জামালের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়ামুখী এক্সপ্রেসওয়ের লেনে হানিফ পরিবহনের একটি বাস বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকাকালে পেছন থেকে দ্রুতগামী ইমাদ পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস এসে সজোরে ধাক্কা দেয়। এতে ইমাদ পরিবহনের হেলপার ঘটনাস্থলেই নিহত হন এবং আরও বেশ কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠান।
শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তারা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং মরদেহ হাসাড়া হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করেছে বলে জানা গেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
সুনামগঞ্জ | ৮ আগস্ট, ২০২৬
পাবনা | ৮ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।