এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় মোঃ কুদ্দুস মোল্লা (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার, ২০ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের জয় বাংলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুদ্দুস মোল্লা জয় বাংলা মোড়ে বিশ্বরোড পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কুদ্দুস মোল্লা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনকগ্রামের মৃত আঃ হাকিম উদ্দিনের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম জানান, "বাস দুর্ঘটনায় একজন আহত হয়ে মারা গেছেন। তবে এ বিষয়ে নিহতের পরিবার থেকে এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি।" তিনি আরও বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৩ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।