এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো, ক্যাম্পাসে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে কলেজের নির্ধারিত ইউনিফর্ম পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর হাসান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। আগামী ৪ অক্টোবর থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির নির্দেশনায় বলা হয়, কোনো শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে স্মার্টফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে কলেজের নির্ধারিত পোশাক (ইউনিফর্ম) পরিধান করে আসতে হবে। ইউনিফর্ম ছাড়া কিংবা স্মার্টফোন সঙ্গে নিয়ে এলে কোনো শিক্ষার্থীকেই ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। নির্ধারিত এই নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষকরা। তাঁদের মতে, শ্রেণিকক্ষে স্মার্টফোনের অবাধ ব্যবহারের ফলে শিক্ষার্থীদের পাঠে মনোযোগে বিঘ্ন ঘটে। তাই শিক্ষার মানোন্নয়ন ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী।
এ বিষয়ে আলফাডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস বলেন, "স্মার্টফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব হলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে পড়ালেখার প্রতি আরও বেশি মনোযোগী হবে। এছাড়া ইউনিফর্মের বাধ্যবাধকতা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ তৈরি করবে এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখবে। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।"
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর হাসান জানান, "শিক্ষার্থীদের পাঠমুখী করা এবং কলেজে একটি আদর্শ একাডেমিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্মার্টফোনের অপব্যবহার যেন শ্রেণিকক্ষে পাঠদানের পরিবেশ নষ্ট না করে, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে ইউনিফর্ম প্রতিটি শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক পরিচয় ও সমতার প্রতীক। আশা করছি, শিক্ষার্থীরা বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে দেখবে এবং নিয়মানুবর্তিতা মেনে চলবে।"
সেপ্টেম্বর ২৬, ২০২৫
জুলাই ৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পাকিস্তান | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।