এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগে শয্যাশায়ী ফরিদপুরের নগরকান্দা উপজেলার মেহেরদিয়া গ্রামের কাশেম মোল্লা। সহায়-সম্বল ও বসতভিটার একাংশ বিক্রি করেও মিলছে না মুক্তি; উল্টো চরম অর্থাভাবে এখন বন্ধ হতে বসেছে তার চিকিৎসা। এমন পরিস্থিতিতে স্বাভাবিক জীবনে ফিরতে এবং বেঁচে থাকার আকুতি জানিয়ে সমাজের বিত্তবান ও প্রবাসীদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি ও তার পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, কাশেম মোল্লা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, যক্ষ্মা (টিবি), কিডনি রোগ এবং মেরুদণ্ডের তীব্র ব্যথাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত তার মেরুদণ্ডের হাড়ে অস্ত্রোপচার (সার্জারি) করা প্রয়োজন। এ অস্ত্রোপচারের জন্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা ব্যয় হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, কাশেম মোল্লার চিকিৎসার পেছনে ইতোমধ্যে তাদের সামর্থ্যের সবকিছু শেষ হয়ে গেছে। একপর্যায়ে চিকিৎসার ব্যয় মেটাতে নিজেদের বসতভিটার কিছু অংশও বিক্রি করতে হয়েছে। বর্তমানে পরিবারটি সম্পূর্ণ নিঃস্ব। ফলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নতুন করে এই ব্যয়বহুল অস্ত্রোপচারের খরচ বহন করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় অর্থের অভাবে অস্ত্রোপচার আটকে থাকায় দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।
কাশেম মোল্লার পরিবারের প্রত্যাশা—দেশের হৃদয়বান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রবাসীরা যদি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন, তবে দ্রুত তার এই অস্ত্রোপচার সম্পন্ন করা সম্ভব হবে। কাশেম মোল্লাকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।