এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ অনুমোদনকে কেন্দ্র করে দেশজুড়ে গণভোটের প্রস্তুতি জোরালো হচ্ছে। এরই অংশ হিসেবে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় প্রচারণা কার্যক্রম চললেও, পৌরসভার প্রশাসকের উদ্যোগে স্থাপিত ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিলবোর্ড ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।
এলাকায় সরেজমিনে দেখা যায়, উপজেলা সদর বাজারসহ পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক মোড়গুলোতে বড় আকারের একাধিক বিলবোর্ড টাঙানো হয়েছে। এসব বিলবোর্ডে ২০২৬ সালের পরিবর্তনের পক্ষে অবস্থান জানিয়ে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিলবোর্ডগুলোতে স্পষ্টভাবে “প্রশাসক, আলফাডাঙ্গা পৌরসভা” উল্লেখ থাকায় এটি সরকারি উদ্যোগে করা প্রচারণা বলেই মনে করছেন স্থানীয়রা।
সরকারি প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের একমুখী বার্তা প্রচারের ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই মনে করছেন, গণভোট যেখানে জনগণের স্বাধীন মতামতের প্রতিফলন হওয়ার কথা, সেখানে প্রশাসনের এমন সরাসরি আহ্বান ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি করছে।
স্থানীয় ভোটার রমজান শেখ বলেন,গণভোট মানে আমাদের মতামত জানানো। কিন্তু যদি প্রশাসন আগেই বলে দেয় কী ভোট দিতে হবে, তাহলে গণভোটের উদ্দেশ্যটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়।
সচেতন নাগরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনকালীন সময়ে প্রশাসনের মূল দায়িত্ব হচ্ছে সমান সুযোগ নিশ্চিত করা এবং নিরপেক্ষ পরিবেশ বজায় রাখা। কোনো একটি নির্দিষ্ট অবস্থানের পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালালে প্রশাসনের গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে যখন দেশে গণতান্ত্রিক চর্চা জোরদারের কথা বলা হচ্ছে, তখন এমন উদ্যোগ ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রিফাত নূর মৌসুমী বলেন,নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ীই বিলবোর্ডে বার্তা প্রচার করা হয়েছে। পৌরসভার অর্থায়নেই এসব বিলবোর্ড স্থাপন করা হয়েছে, তাই সেখানে প্রশাসকের নাম উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৬ সালে অনুষ্ঠিতব্য এই গণভোটের মাধ্যমে সংবিধানে সম্ভাব্য সংস্কার এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে জনগণের সরাসরি মতামত নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এমন গুরুত্বপূর্ণ সময়েই স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় আলফাডাঙ্গা জুড়ে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে।
অক্টোবর ১৫, ২০২৫
সেপ্টেম্বর ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।