এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ নামের স্টুডিওতে ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার সময় তিনি ঢাকার বাইরে ছিলেন। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের দীর্ঘদিনের স্বপ্নের কর্মক্ষেত্রের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন তিনি।
জানা গেছে, গত শনিবার রাত আনুমানিক ১০টার দিকে ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের স্টুডিওটিতে একদল দুর্বৃত্ত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের একটি ভিডিওতে দেখা যায়, পুরো স্টুডিও এখন লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে। ভাঙচুর করা হয়েছে কাঁচের দরজা-জানালা, বাদ্যযন্ত্র এবং উল্টে পড়ে রয়েছে আসবাবপত্র। এমনকি ফ্লোরজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় তাঁর ইউটিউবের সম্মানজনক ‘গোল্ডেন প্লে বাটন’, শুটিংয়ের ফোম ও গুরুত্বপূর্ণ নথিপত্র।
হামলার পেছনে রাজনৈতিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ উঠলেও, রোববার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি পরিষ্কার করেন সালমান মুক্তাদির। তিনি জানান, সরাসরি তাঁর কাছে কেউ কখনো চাঁদা চায়নি; পুলিশ ও স্থানীয় লোকজনের মাধ্যমেই তিনি বিষয়টি প্রথম শুনেছেন।
এ প্রসঙ্গে তিনি কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার কাছে চাইলে আমি ডেফিনেটলি দিতাম। অবশ্যই দিতাম—যদি আমার সাধ্যের মধ্যে থাকত।”
আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে সালমান মুক্তাদির স্পষ্ট জানান, দেশের প্রচলিত আইনের প্রতি তাঁর কোনো আস্থা বা বিশ্বাস নেই।
ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি জানান, আর্থিক ক্ষতির চূড়ান্ত অঙ্ক এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে এটি অপূরণীয়। তিনি বলেন, “স্টুডিওতে প্রায় ৩০ থেকে ৪০ জন ক্লায়েন্টের গুরুত্বপূর্ণ কাজ ও ফুটেজ রাখা ছিল। একেকটি শুটিংয়ে কী পরিমাণ খরচ হয়, তা সবার জানা। ক্লায়েন্টদের সমস্ত কাজ এভাবে ধ্বংস হয়ে যাওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছে।”
স্বপ্ন গুঁড়িয়ে দেওয়ার এমন নির্মম পরিস্থিতিতেও ভেঙে না পড়ে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই কনটেন্ট ক্রিয়েটর। সাংবাদিকদের তিনি জানান, কোনো ধরনের ধ্বংসযজ্ঞ বা অপশক্তি তাঁর সৃজনশীল অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না।
জুলাই ১৯, ২০২৬
জুলাই ২২, ২০২৬
আগস্ট ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
আন্তর্জাতিক | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আফ্রিকা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।