এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলা চলচ্চিত্রের গুণী ও প্রবীণ অভিনেত্রী নূতন বলেছেন, শিল্পীদের ধর্মকর্ম নিয়ে বাইরে থেকে অনেকেই না জেনে মন্তব্য করেন, যা মোটেও অনুচিত। শিল্পীরাও মানুষ এবং তারাও সৃষ্টিকর্তাকে ভয় পান ও নিয়মিত প্রার্থনা করেন।
সম্প্রতি ‘গ্রিনলিফ অ্যাওয়ার্ড’-এ আজীবন সম্মাননা পাওয়ার পর মঞ্চে অনুভূতি প্রকাশ করতে গিয়ে এসব কথা বলেন তিনি।
পুরস্কার গ্রহণকালে কিছুটা ক্ষোভ প্রকাশ করে নূতন বলেন, “অনেকেই শিল্পীদের ধর্মকর্ম নিয়ে প্রশ্ন তোলেন। তাদের উদ্দেশে বলতে চাই—শিল্পীরাও মানুষ, তারাও আল্লাহকে ভয় পায়। আমাদের অনেক শিল্পী নিয়মিত নামাজ পড়েন। তবে ধর্মকর্ম ও ইবাদত প্রকাশ্যে ঢাকঢোল পিটিয়ে জানানোর বিষয় নয়; বরং গোপনে সৃষ্টিকর্তার আরাধনা করলেই তিনি বেশি খুশি হন। তাই শিল্পীদের ব্যক্তিগত বিষয় নিয়ে না জেনে কথা বলা একেবারেই ঠিক নয়।”
অনুষ্ঠানে সিনেমা জগতে নিজের দীর্ঘ পথচলা ও সংগ্রামের স্মৃতিও তুলে ধরেন এই কিংবদন্তি অভিনেত্রী। তিনি বলেন, “আজকের এই অবস্থানে পৌঁছানোর পেছনে আমার বহু ত্যাগ ও সংগ্রাম রয়েছে। পরিবার, অভিনয় ও ব্যক্তিজীবন—সবকিছু একসঙ্গে সামলানো সহজ কাজ নয়। যারা এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তারাই কেবল এই লড়াইয়ের বাস্তবতা বোঝেন।”
চলচ্চিত্রের প্রতি নিজের অকৃত্রিম ভালোবাসার কথা জানিয়ে তিনি আরও বলেন, “কর্মজীবনে অনেক সময় নানা কারণে কষ্ট পেয়েছি, কিন্তু কখনো সিনেমা ছেড়ে যাইনি। কারণ আমি জানি, এই রূপালি পর্দাই আমার শেষ ঠিকানা। সৃষ্টিকর্তার কাছে আমার একটাই প্রার্থনা—মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত যেন অভিনয় ও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত থাকতে পারি।”
উল্লেখ্য, দেশের চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ অনুষ্ঠানে চিত্রনায়িকা নূতনকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। একই আয়োজনে নৃত্যকলায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট নৃত্যশিল্পী মুনমুন আহমেদকেও আজীবন সম্মাননা প্রদান করা হয়।
জুলাই ২২, ২০২৬
জুন ২৩, ২০২৬
জুলাই ৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বিনোদন | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।