এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধ চাচার বাড়িতে যাতায়াতের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী চাচা মো. মোতালেব শেখ (৬৫) তাঁর ভাতিজা সিরাজ শেখসহ ছয়জনকে অভিযুক্ত করে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার বানা ইউনিয়নের টোনা মৌজার আড়পাড়া (মাচপাড়া) এলাকায়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে থানায় অভিযোগটি জমা দেন ভুক্তভোগী। এতে সিরাজ শেখসহ ছয়জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজ শেখের নেতৃত্বে ৭-৮ জন লোক মোতালেব শেখের জমিতে অনধিকার প্রবেশ করেন। পরে তারা সেখানে বাঁশের খুঁটি পুঁতে ও পাটকাঠির বেড়া দিয়ে জমিটি দখলের চেষ্টা চালান এবং বসতবাড়িতে যাতায়াতের একমাত্র পথটি বন্ধ করে দেন। এ সময় বাধা দিতে গেলে মোতালেব শেখকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী মোতালেব শেখ বলেন, “বিরোধপূর্ণ এই জমির যাবতীয় বৈধ কাগজপত্র আমার নামে রয়েছে এবং আমি নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করে আসছি। কিন্তু জমিটি জবরদখল করতে প্রতিপক্ষ দীর্ঘদিন ধরেই নানা পাঁয়তারা চালিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় তারা জোরপূর্বক পথ আটকে দিয়ে আমাদের অবরুদ্ধ করার চেষ্টা করছে।”
তবে অভিযোগ অস্বীকার করে ভাতিজা সিরাজ শেখ বলেন, “আমার চাচা যে জমিটি নিজের বলে দাবি করছেন, প্রকৃতপক্ষে সেটি নিয়ে আমাদের মধ্যে পারিবারিকভাবে বিরোধ চলছে। তবে আমরা কারও জমি জোর করে দখল করিনি কিংবা কাউকে চলাচলে বাধা বা কোনো ধরনের হুমকিও দিইনি।”
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার জানান, “এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট জমির কাগজপত্র ও সরেজমিন পরিস্থিতি যাচাই-বাছাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জুলাই ২৬, ২০২৬
অক্টোবর ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।