ফরিদপুরে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ, ব্যবসায়ীর ২০ দিনের কারাদণ্ড

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫৭ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ, ব্যবসায়ীর ২০ দিনের কারাদণ্ড

ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায় বিপুল পরিমাণ ভেজাল, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদের দায়ে জিল্লুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা এসব নকল ওষুধ জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কোতোয়ালি এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাকিব রহমান আকাশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)-এর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে বিএসটিআইয়ের অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ এবং ভেজাল ওষুধ উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির হাতেনাতে প্রমাণ মেলে। অপরাধের সত্যতা নিশ্চিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত জিল্লুর রহমানকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

অভিযান শেষে এসআরবি-১০-এর পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ওষুধ, নকল পণ্য তৈরি ও প্রতারণামূলক সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।