নোবিপ্রবির সাহিত্য সংগঠন ‘শব্দকুটির’র নতুন কমিটি: সভাপতি জসিম, সম্পাদক শান্ত

মেহেদী হাসান ইমন, নোবিপ্রবি প্রতিনিধিঃ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৯ এএম
শেয়ার করুন:
নোবিপ্রবির সাহিত্য সংগঠন ‘শব্দকুটির’র নতুন কমিটি: সভাপতি জসিম, সম্পাদক শান্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাহিত্যভিত্তিক সৃজনশীল সংগঠন ‘শব্দকুটির’র ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জসিম উদ্দিন সভাপতি এবং কৃষি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত রায় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ফরাদিন পারভেজ ও ওশানোগ্রাফি বিভাগের মো. শফিউল্লাহ। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহবুবুর ইসলাম মিলি (রাষ্ট্রবিজ্ঞান), সাংগঠনিক সম্পাদক পদে সুমাইয়া ইসলাম সারা (রাষ্ট্রবিজ্ঞান), কোষাধ্যক্ষ পদে মেহরাজ হোসেন রাজু (ফার্মেসি) এবং দপ্তর সম্পাদক পদে মারুফ হোসেন (বাংলা) দায়িত্ব পেয়েছেন।

সংগঠনের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন—উচ্চারণ ও আবৃত্তি বিভাগে আবৃতা গুপ্ত (সমাজবিজ্ঞান); উপস্থাপনা, অনুষ্ঠান ও প্রশিক্ষণ বিভাগে অর্পিতা পৌদ্দার অর্পণ (ব্যবসায় প্রশাসন); লেখালেখি, সম্পাদনা ও প্রকাশনা বিভাগে মাজেদা বেগম (বাংলা) এবং প্রচার ও প্রকাশনা বিভাগে মো. মহি উদ্দিন (ইইই)।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—ঋতুপূর্ণা মণ্ডল (শিক্ষা), হাসিবুর রহমান সরকার (এসিসিই), বুশরা আক্তার দীপালী (সমাজকর্ম), মীর মুনতাসীর (অণুজীব বিজ্ঞান), সামিয়া জাহান (সমাজবিজ্ঞান), বিশাখা চৌধুরী তমা (ইইই), সাকিলা আক্তার (বাংলা), মেহেদী হাসান ইমন (বিজিই), ইমতিয়াজ হোসেন সায়েম (ব্যবসায় প্রশাসন), আব্দুল হাই (বাংলা) এবং ইয়াসিন আরাফাত (শিক্ষা)।

দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই শব্দকুটিরের সঙ্গে আমার আত্মিক পথচলা। একা কখনোই এই সংগঠনের দায়িত্ব বহন করা সম্ভব নয়; সকল সাহিত্যপ্রেমীর ভালোবাসা ও সক্রিয় সহযোগিতা পেলে শব্দকুটিরকে আরও বহুদূর এগিয়ে নেওয়া সম্ভব। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সাহিত্যচর্চার মেলবন্ধন সুদৃঢ় করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও জোরদারে আমরা কাজ করব।” 

বিদায়ী নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, “সদ্যবিদায়ী সভাপতি মুজতাবা ফয়সাল নাঈম ভাইয়ের দক্ষ নেতৃত্বে সংগঠনটি একটি কঠিন পরিস্থিতি কাটিয়ে শক্তিশালী ভিত্তি পেয়েছে। তাঁর অবদান ও প্রতিটি সদস্যের শ্রম ও ত্যাগের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

সাধারণ সম্পাদক শান্ত রায় তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “আমাকে সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে আস্থা রাখায় বিদায়ী কমিটি ও অ্যালামনাইদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। পূর্বসূরিদের গঠনমূলক কাজের ধারাবাহিকতা রক্ষা করে সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ ও সুদূরপ্রসারী করে তোলাই আমাদের মূল লক্ষ্য। সবার যৌথ প্রচেষ্টায় শব্দকুটিরের সার্বিক কার্যক্রমকে আমরা আরও সুশৃঙ্খল ও গতিশীল করতে চাই।”

উল্লেখ্য, ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে শব্দকুটির নিয়মিতভাবে বার্ষিক সাহিত্য ম্যাগাজিন প্রকাশ, একুশে বইমেলা, সাহিত্য আড্ডা, পাঠচক্র ও নানা সাহিত্য-সাংস্কৃতিক সেমিনারের আয়োজন করে আসছে। নতুন কমিটির হাত ধরে এই কার্যক্রমগুলো আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।