এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (নোবিপ্রবি) একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ‘ক্যাশলেস ক্যাম্পাস’ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ও নোবিপ্রবির যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও সহজতর লেনদেন ব্যবস্থা নিশ্চিত করতেই ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নের কাজ চলছে। এই ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট না করে ঘরে বসেই নির্বিঘ্নে তাদের সব ধরনের প্রাতিষ্ঠানিক ফি জমা দিতে পারবে। এটি শিক্ষার্থীদের ভোগান্তি দূর করার পাশাপাশি সময়ও সাশ্রয় করবে।” এ সময় একটি স্মার্ট ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মাণে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মাহাবুবুর রশিদ এবং নোবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী। এছাড়া কার্যক্রম বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং ইউসিবির ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘ক্যাশলেস ক্যাম্পাস’ কার্যক্রম পুরোদমে চালু হলে শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিং (MFS), ডেবিট ও ক্রেডিট কার্ড এবং অনলাইন ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমের সহায়তায় ঘরে বসেই ভর্তি ফি, সেমিস্টার ও পরীক্ষার ফিসহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজধানী | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।