এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রতিপক্ষ সংগঠনের মিথ্যা অভিযোগ ও নানা ষড়যন্ত্রের বেড়াজাল পেরিয়ে অবশেষে রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিল লিমিটেডের (কেপিএম) ৯৫ জন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে মিলের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্যাহ উপস্থিতিতে পদোন্নতি প্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের হাতে পদোন্নতি পত্র তুলে দেওয়া হয়েছে।
মিলের সম্মেলন কক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় কেপিএমএলের সিবিএ সভাপতি আবদুর রাজ্জাক জানান, নিয়ম অনুযায়ী ২০২২ সালেই মিলের এসব শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার পদোন্নতি পাওয়ার কথা ছিল। সে অনুযায়ী ২০২৩ সালে প্রক্রিয়া শুরু হলেও একটি প্রতিপক্ষ সংগঠন বিসিআইসি ও শিল্পমন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়ে পদোন্নতি কার্যক্রমে বাধা সৃষ্টি করে।তিনি আরও বলেন, একের পর এক মিথ্যা অভিযোগের কারণে সিবিএ নেতৃবৃন্দও বিভিন্ন হয়রানির শিকার হন, ফলে পদোন্নতিতে দীর্ঘ সময়ক্ষেপণ হয়। তবে সকল ষড়যন্ত্রের জাল ভেদ করে অবশেষে বিসিআইসির গত ২৯ জুলাই ২০২৬ তারিখের ৪৩৩(২০২৬/০৩) তম বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক মিলের ৩ জন কর্মকর্তা, ১১ জন কর্মচারী, ৮১ জন শ্রমিক মিলে মোট ৯৫ জনের পদোন্নতি প্রাপ্তি চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
অনুষ্ঠানে কেপিএমে ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্যাহ বলেন,"পদোন্নতি কোনো দয়া নয়, এটি কর্মজীবীদের প্রাপ্য অধিকার। যারা বিভিন্ন মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে পদোন্নতিতে কালক্ষেপন করেছেন, আমি মনে করি তারা ভুল করেছেন। আশা করি, তারা ভুল শুধরে নিয়ে আগামীতে মিল ও শ্রমিকের স্বার্থে একসঙ্গে কাজ করবেন।"
তিনি পদোন্নতিপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্বের প্রতি আরও মনযোগী হওয়ার এবং মিলের সার্বিক উৎপাদন ও উন্নতির দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।দীর্ঘদিন পর কাঙ্ক্ষিত পদোন্নতি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন শ্রমিক আনোয়ার, মোরশেদ, জেবাল হক, আবদুর রব ও সমীর কান্তি দাসসহ অন্যান্যরা। তারা বলেন, আরও আগে পদোন্নতি পেলে আর্থিক দিক থেকে আরও বেশি লাভবান হওয়া যেত, তবুও এই প্রাপ্তিতে তারা অত্যন্ত আনন্দিত।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মিলের জিএম(অর্থ) মজিবুর রহমান, জিএম (প্রশাসন) আবদুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সমিত্র সাহা, উপ- প্রধান রসায়নবিদ শামীম আহমেদ, উপ- প্রধান রসায়নবিদ রুপন বড়ুয়া, সহ প্রশাসনিক কর্মকাতা নুরুল আলম, সিবিএ সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার, সহ-সভাপতি মো. শহীদুল্লাহ সহ সিবিএ নেতৃবৃন্দ এবং পদোন্নতি প্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ।
নভেম্বর ৪, ২০২৫
মার্চ ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।