এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় দীর্ঘদিন পর বহুল আলোচিত একটি বিস্ফোরক মামলার আসামি মহাব্বত শেখকে (৬০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি সরকার গঠনের পর এ মামলায় এটিই প্রথম কোনো আসামি গ্রেপ্তারের ঘটনা।
গ্রেপ্তারকৃত মহাব্বত শেখ আলফাডাঙ্গা উপজেলার কঠুরাকান্দি নতুন বাজার এলাকার মৃত চান শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ গ্রাম কঠুরাকান্দিতে অভিযান চালিয়ে মহাব্বত শেখকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বুধবার (১২ আগস্ট) দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার কর্মকর্তা (তদন্ত) মো. আলামিন জানান, বিস্ফোরক মামলায় মহাব্বত শেখের বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা বিচারাধীন ছিল। এর ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দীর্ঘদিন পর আলোচিত এ মামলার কোনো আসামি গ্রেপ্তার হওয়ায় স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
সেপ্টেম্বর ২৯, ২০২৫
সেপ্টেম্বর ১৭, ২০২৬
অক্টোবর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।