এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানাতে এবং শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে নিজ দেশ আর্জেন্টিনার রোজারিওতে পৌঁছেছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। স্থানীয় সময় শনিবার (৮ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের সঙ্গে নিয়ে তিনি রোজারিও বিমানবন্দরে পৌঁছান। পরবর্তীতে পুলিশের বিশেষ নিরাপত্তাবেষ্টনীতে বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
বিদায় নিলেন মেসির ক্যারিয়ারের মূল কারিগর
বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়ে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও জানা গেছে, তিনি দীর্ঘ দিন ধরেই চিকিৎসাধীন ছিলেন।
লিওনেল মেসির ফুটবলের রূপকথা হয়ে ওঠার পেছনে তাঁর বাবার অবদান ছিল অনস্বীকার্য। পুরো ক্যারিয়ারজুড়ে হোর্হে মেসি কেবল একজন বাবাই ছিলেন না, বরং ছিলেন তার এজেন্ট ও প্রধান পরামর্শক।
পারিবারিক পরিসরে শেষকৃত্য
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, হোর্হে মেসির শেষবিদায় আয়োজন করা হচ্ছে সম্পূর্ণ পারিবারিক পরিসরে। কেবল নিকটাত্মীয়দের উপস্থিতিতে রোজারিওর কাছের শহর ‘পেরেজ’-এ তাঁকে সমাহিত করা হবে। প্রিয় তারকার এই কঠিন সময়ে সমবেদনা জানাতে ও পাশে থাকতে কবরস্থানের ফটকে জড়ো হয়েছেন অসংখ্য অনুরাগী।
ম্যাচ থেকে অব্যাহতি ও ক্লাবের সমর্থন
মা সেলিয়া ও পরিবারের পাশে থাকতে বর্তমানে রোজারিওতেই অবস্থান করছেন মেসি। লিগস কাপে মন্টেরির বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচে তাঁর খেলার কথা থাকলেও বাবার আকস্মিক প্রয়াণে তাঁকে সেই ম্যাচ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইন্টার মায়ামি কর্তৃপক্ষ জানিয়েছে, এই শোকের মুহূর্তে মেসিকে দ্রুত মায়ামিতে ফেরানোর কোনো পরিকল্পনা তাদের নেই; পরিবারকে যথেষ্ট সময় দেওয়ার পরই তিনি ক্লাবে ফিরবেন।
জুলাই ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বলিউড | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এশিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।