এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আমির হামজা এক ব্যতিক্রমী সংকটের কথা তুলে ধরেছেন। বাজারে খুচরা পয়সার (ভাংতি) সংকটের কারণে নিম্নমানের প্রতিটি সিগারেটের জন্য ক্রেতাদের অতিরিক্ত ৮০ পয়সা বেশি গুণতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এই বাড়তি টাকা সরকারি কোষাগারে জমা না হওয়ায় সরকার বছরে প্রায় ৫ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
গত সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের অধিবেশনে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এই বক্তব্য দেন।
বক্তব্যে আমির হামজা বলেন, “বর্তমানে বাজারে একটি নিম্নমানের সিগারেটের খুচরা মূল্য ৬ টাকা ২০ পয়সা। কিন্তু খুচরা পয়সার অভাবে দোকানদারদের কাছ থেকে ক্রেতাদের এটি ৭ টাকায় কিনতে হচ্ছে। ক্রেতাদের দেওয়া এই অতিরিক্ত ৮০ পয়সা সরকার পাচ্ছে না। এটি হিসাব করে দেখেছি, এই অর্থ যদি সরকারি রাজস্বের আওতায় আনা যেত, তবে সরকারের প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় বাড়ত।” বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার জন্য তিনি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
বাজেটের আকার ও ঋণের বোঝা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, ঘোষিত বাজেটে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব উত্তোলনের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা অর্জন করা সরকারের পক্ষে কঠিন হবে।
তিনি আরও যোগ করেন, “বাজেটের আকার যদি ৬ লাখ ৩০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হতো, তবে আমাদের ওপর ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঋণের বোঝা আসত না।” বাজেটকে আরও অর্থবহ ও কার্যকর করতে নির্দিষ্ট কিছু পণ্যের শুল্ক ও দাম যৌক্তিকভাবে পুনর্নির্ধারণ করার জন্য তিনি অর্থমন্ত্রীর কাছে প্রস্তাব তুলে ধরেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।